আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ




গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আহব্বায়ক মো. রইছ উদ্দিনের ৪৩তম জন্মদিন

ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশবাদী, নিরাপদ সড়ক আন্দোলন, তামাক ও মাদক বিরোধী সংগঠক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আহব্বায়ক মো. রইছ উদ্দিনের আজ শনিবার (৩০নভেম্বর/২৪) ৪৩ম জন্মোৎসব। তিনি ১৯৮১সনের এই দিনে সতিশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলাল উদ্দিন ও মাতার নাম সখিনা বেগম।
তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তরের গৌরীপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। ১৯৯৭ইং সনে টিনএজ নামের একটি ম্যাগাজিনে লেখার মধ্য দিয়ে প্রথম সংবাদপত্র জগতে পা রাখেন। তিনি ইতোমধ্যে দৈনিক ভোরের ডাক, দৈনিক মানব জমিন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের খবর, দৈনিক পরিচয়, দৈনিক স্বদেশ সংবাদ, দৈনিক স্বজন পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করেন। স্থানীয় জাতীয় দৈনিক প্রগতির আলো, দৈনিক স্বজন, পাক্ষিক সুর্বণা বাংলার বিশেষ প্রতিনিধি হিসাবেও সংবাদ পরিবেশন করেন। তিনি ২০০৭সনে সতিশা যুব ও কিশোর সংঘের মাধ্যমে মাদক বিরোধী আন্দোলনের জন্য শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হন। ২০০৪সনে ন্যাশনাল ওয়াকসর্প ফর ইমপমেন্ট অফ টোবাকো কন্ট্রোল ল, ২০০৫সনে ২য় ন্যাশনাল ওয়াকসর্প অন টোবাকো কন্ট্রোল, ২০০৫সনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডেভেলাপট এন্ড সেলফ ইমপমেন্ট, ঔষধি উদ্ভিদের চাষাবাদ, কোর্স ইন লিডারশীপ এন্ড ম্যানেজমেন্ট ফর টোবাকো কন্ট্রোল, ইন্টারন্যাশনাল টোবাকো কন্ট্রোল অফ বাংলাদেশ, কোর্স অন বাজেট এন্ড ফাইনান্সসিয়াল ম্যানেজমেন্ট, কোর্স অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট হিসাবে ১৯৯৯সনে শতাব্দীর শেষ মহান বিজয় দিবস প্যারেড, সিনিয়র ডিভিশন সেন্ট্রাল ট্রেনিং ক্যাম্প-২০০০ সহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়াকসর্প ও ট্রেনিং কোর্সে অংশ গ্রহণ করেন। এছাড়াও সাংবাদিকাতা বিষয়ক ২০০৪সনে বিসিডিজেসির ট্রেনিং অন লোকাল গর্ভারমেন্ট রির্পোটিং অংশ গ্রহণ নেন। সাংবাদিকতা বিষয়ে প্রেস ইন্সটিটিউট আয়োজিত প্রশিক্ষণও সফলভাবে সম্পন্ন করেন।

তিনি বর্তমানে সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক, সতিশা আলোর দিশারী সবুজ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি, আলোকিত মানুষ চাই, বিশ্ব সাহিত্য কেন্দ্র গৌরীপুর উপজেলা শাখার সংগঠক, জাতীয় শিশু-কিশোর সংগঠন চাঁদের হাট অগ্রদূত শাখার দপ্তর ও প্রচার সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির গৌরীপুর শাখার কোষাধ্যক্ষ, এক্স ক্যাডেট ডেভেলাপমেন্ট এসোসিয়েশানের আহবায়ক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহবায়ক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আহবায়ক, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা, গৌরীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
ধূমপান ও তামাক মুক্ত জীবনের অঙ্গীকারে আবদ্ধ যুব সংগঠক মোঃ রইছ উদ্দিন ইতোপুর্বে তামাক বিরোধী কর্মকান্ডের জন্য বিভিন্ন স্থান সফর করেন। তাঁর নেতৃত্বাধীন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ সারাদেশের সেরা সংগঠন হিসাবে নির্বাচিত হন।
একজন মুক্তিযোদ্ধার হৃদয়বিদারক মৃত্যুর মানবিক রির্পোটিং করার জন্য মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর ফোরাম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিশেষ সম্মাননা প্রদান করা করেন। সবজি বিক্রেতার দু’মেয়েকে নেয়া প্রতিবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গর্ভনর ড. আতিউর রহমান সংবর্ধিত করেন। আসুন নূন্যতম প্রতিদিন আমরা একটি ভাল কাজ করি এই অনুরোধে তিনি সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১