ময়মনসিংহের তারাকান্দায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারাকান্দা বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যা’ম্প হচ্ছে।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময বিএনপি নেতা আব্দুল হেকিম মন্ডল, আঃ সোবহান তালুকদার, মাসুদ রানা খান, কাজী আব্দুল বাতেন,আঃ মালেক,যুবদল নেতা আসাদুল হক মন্ডল,আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।