আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২০, ২০২৪, ২:২৯ অপরাহ্ণ




তারাকান্দায় ৩৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

ময়মনসিংহ- হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব- ১৪।
শনিবার (১৯ অক্টোবর)  দুপুরে  র‍্যাব- ১৪ তাদের আটক এবং ফেনসিডিল জব্দ করে।
আটকরা হলেন- ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মফিদুল ইসলাম (৪০) ও দিঘারকান্দা এলাকার মৃত হাসমত আলীর ছেলে মাহবুব (৩২)।
জানা যায়, র‍্যাব- ১৪ নিয়মিত টহল ডিউটি করার সময় তারাকান্দা উপজেলার কোদালধর বাজারে অবস্থানকালে তাদের গাড়ীর পাশ দিয়ে ব্যাটারী চালিত একটি অটোরিকশা দ্রুত গতিতে ময়মনসিংহের দিকে চলে যায়। এতে র‍্যাবের সন্দেহ হলে ইজি বাইকের পিছু নেয়। পরে রুপচন্দ্রপুর এলাকায় গিয়ে ইজি বাইকসহ ২ জনকে আটক করে। ইজিবাইক অতিরিক্ত গতিতে চালানোর কারণ ব্যাপকভাবে জিজ্ঞেস করলে একপর্যায়ে তারা, তাদের হেফাজতে থাকা ইজিবাইকের ড্রাইভিং এবং যাত্রী আসনের বক্সে নিচে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। পরে এসময় তাদের কাছ থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল, ২ টি মোবাইল এবং ৩টি সিম উদ্ধার করা হয়।
এব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন,ধৃত আসামীদ্বযকে গতকাল রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।!!




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০