আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ




ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা, তারাকান্দা প্রেসক্লাবের নিন্দা

ময়মনসিংহ- যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট, দৈনিক কালবেলার ব্যুরো চিফ দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় পিটিয়ে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে ফেলা হয়।
একাধিকসূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার রেল ক্রসিং-এ রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছালে এক যুবক তাদের উপর হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাত দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন উপর চড়াও হয়। এসময় ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে ফেলে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিউ কলোনি এলাকা থেকে ওই বখাটে যুবককে আটক করে। তার নাম আলিফ ইমরান। তার বাবার নাম শফিকুল ইসলাম।
এ ঘটনায় তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি রফিক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রাসেলসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা নিন্দা জানান এবং দোষীর শাস্তি দাবি করেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, হামলাকারিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১