আজ শুক্রবার ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৮, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ




তারাকান্দায় ৪২ গ্রাম পুলিশের পদ শূন্য ৫ বছরেও নিয়োগ সম্পন্ন হয়নি

ময়মনসিংয়ের তারাকান্দায় উপজেলার ১০  ইউনিয়ন পরিষদে  ৪২ গ্রাম পুলিশের পদ শূন্য রয়েছে। পাঁচ বছরে দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও রহস্যজনক কারণে  শূন্য পদে গ্রাম পুলিশ (মহল্লাদার)  নিয়োগ হয়নি। ফলে ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা সহ স্বাভাবিক কর্মকাণ্ডে  ব্যাগাত ঘটছে।
জানা গেছে, ২০১৯ সনে ১৩ জানুয়ারী  তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় স্বারকনং০৫.৩০.৬১৮৮.০০৩.১৪..০০০.১৫-৩৭মূলে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে ২৯ জন গ্রাম পুলিশ (মহল্লাদার)  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইউনিয়নগুলো হল,  তারাকান্দা- ৭,বানি হালা -২. গালাগাও- ৪,, ঢাকুয়া-৪.রামপুর -৪.কামারিয়া -১.কামারগাঁও -২ও রিসকা ইউনিয়নে- ৪ টি শূন্য পদ।রহস্যজনক কারণে সম্পন্ন হয়নি। এরপর  ২০২৩ সনের ১২ জানুয়ারি সহকারী কমিশনার এরফানুররহমান স্বাক্ষরিত  ময়মনসিংহ  জেলা প্রশাসকের কার্যালয়ের স্বারক নং ০৫.৪৫.৬১০০.৩১৫.১১.০০১১৬.১৩ মুলে  সকল উপজেলা নির্বাহী অফিসার কে  ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্ম গতিশীলতা কল্পে  গ্রাম পুলিশদের  (মহল্লার) শূন্য পদ পূরণের নির্মিতস্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরী নীতিমালা ২০১১ অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার নির্দেশক্রমে অনুরোধ করেন।  নির্দেশ পাওয়ার পর ২০২১ সনের ২০ জানুয়ারি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্বারক নং -০৫.৪৫.৬১৮৮.০০৩.১৪.০০৩.২০-৩০ মূলে তারাকান্দা,কাকনী ,ডাকুয়া, রামপুর, কামারিয়া, কামারগাও  ও  রিসকা ইউনিয়নের শূন্য পদে  ৩৭ গ্রাম পুলিশ( মহল্লাদার)  নিয়োগে পূর্নঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দ্বিতীয়বার বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর অতিবাহিত হলেও রহস্যজনক কারণে আজও গ্রাম পুলিশ( মহল্লাদার) 0 পথ পূরণ হয়নি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজখবর নিয়ে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ( মহল্লদা) ৪২টি পথ শূন্য রয়েছে।   তারাকান্দার ১০ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ (মহল্লাদার)৪২ চি পদ শূন্য থাকা ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০