আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৮, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ




তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর আড়াই বছরেও চালু হয়নি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ৫০ শয্যা  বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনের  আড়াই বছর অতিবাহিত হলেও আজ ও ইনডোর চালু হয়নি। ফলে উপজেলা বাসি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে
।জানা গেছে,২০২২ সনের ১৯ জানুয়ারি তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি তারাকান্দা উপজেলা ৫৯  শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স  নির্মিত ভবন উদ্বোধন করেন এবং
 ওইদিন থেকে আউটডোর চালু হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প.ক‌র্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার সহ ২৭  জন চিকিৎসক ৫ জন নার্স, স্টোর কিপার এবং অফিস স্টাফ নিয়ে আউটডোর চালু হয়।  এম্বুলেস বরাদ্দ ও চালক পোস্টিং হয়। সংশ্লিষ্ট সূত্র
জানা গেছে ইনডোর চালু করার মতো বেড ও যন্ত্রপাতি রয়েছে ৭ নার্সের পদ থাকলেও কর্মরত রয়েছেন ৫ জন তার মধ্যে মাতৃত্বকালীন ছুটিতে আছেন একজন আউটসোর্সিং  ১৪ জস  কর্মচারী সহ অফিস স্টাফ রয়েছ। এ বছর এক্সরে মেশিন স্থাপন সহ টেকনিশিয়ান যোগদান করেন এবং  এ বছর উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা চালু হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শূন্য পদে  চিকিৎসক ও নার্স পোস্টিং হলে ইনডোর
  চালু করা সম্ভব বলে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক সূত্র জানিয়েছেন।
 সরেজমিনে ঘুরে দেখা গেছে ময়মনসিংহ ব্রীজ মোড় থেকে ফুলপুর উপজেলা মধ্যবর্তী স্থানে ময়মনসিংহ -শেরপুর -হালুয়াগাট আঞ্চলিক  মহা সড়কের পাশে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত। এ আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস ট্রাক সিএনজি সহ বারি ও হালকা যানবাহন চলাচল করে।
এই গুরুত্বপূর্ণ সড়কের প্রায়ই দূর্ঘটনা হতাহতের ঘটনা ঘটে।
আহতদের জরুরি চিকিৎসার জন্য ১০কিঃ মিঃ দূরত্ব ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স বা ২২ কিঃমিঃদূরত্ব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয় । অনেক সময় যানযটের কারণে রোগী হাসপাতালে নেওয়ার পূর্বে পথে মৃত্যুবরণ করে ।
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ ফরায়জী  মোঃ মাহবুবুল আলম জানান, চিকিৎসক ও নার্সের  শূন্য পদ পূরণ হলে এবং ইনডোর চালু করার যন্ত্রপাতি বরাদ্দ হলে  ইনডোর ন্চালু করা সম্ভব
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইনডোর চালু করার জন্য প্রধানমন্ত্রী,  উপদেষ্ঠা,স্বাস্থ্য  উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলা বাসী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১