আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৩, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ




রাঘবপুর রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

আজ ১২ আগস্ট ২০২৪, সোমবার, রাঘবপুর রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অডিটোরিয়ামে ২০২৪ সেশনে আলিম ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আরবী প্রভাষক তাজুল ইসলাম এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জিকেপি কলেজের প্রতিষ্ঠাতা লায়ন ড. মো: সিরাজুল ইসলাম। নবীন বরণ অনুষ্ঠানে আলিম ২য় বর্ষের ছাত্রছাত্রীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হযরত আলী হাবিবী, আরবী বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক তানজিনা আক্তার, আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মো: আজিজুল হক, আরবী প্রভাষক মো: জামান হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক মো: সাইদুল হক, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র সহকারী শিক্ষক মো: হারুন অর রশিদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সুরুজ আলী মন্ডল, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দ্বীনি জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হযরত আলী হাবীবী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১