ময়মনসিংহের তারাকান্দায় জমাজমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা মাহবুব (৩৫) নামে এক কৃষক খুন হয়েছে।
জানা গেছে, গত ৬ আগষ্ট উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোহালকান্দী গ্রামের মোঃ রমজান আলীর পুত্র মাহবুব (৩৫) ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে গেলে একই গ্রামের এমদাদুল হক গং ধারালো আস্র নিয়ে হামলা তরে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্খায গত মোমবার সকালে তার মৃত্যু হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।