ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি’র উদ্দোগে গতকাল মঙ্গলবার( ৬ আগষ্ট) আনন্দা উল্লাস ও মিছিল করেছে।
জানা গেছে,গতকাল ময়মনসিংহ (উঃ)জেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে তারাকান্দা দক্ষিণ বাজার ব্রীজ থেকে আনন্দ ছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোতাহার হোসেন তালুকদার। আরও বক্তব্য রাখেন, তারাকান্দা বিএনপি নেতা আব্দু সালাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হুদা তালুকদার, আব্দুল বাতেন৷ আব্দুল মালেক, আসাদুল মন্ডল,রাসেল মন্ডল,রাকিব তালুকদার,আলমগীর হোসেন রকি প্রমুখ।