ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ ১০পিছ ইযাবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান ফিরুজ (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য বেচাকেনার খবর পেয়ে উপ পরিদর্শক লিটনচন্দ্র পাল, সহকারী উপ পরিদর্শক সুজন সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফর্সা অভিযান চালিয়ে রবিবার তাকে গ্রেপ্তার করে। পুলিশ তার হেফাজত থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে তারাকান্দা থানার মামলা নং-০৯, তারিখ-১৫/০৭/২০২৪ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) সংক্রান্তে মামলা রুজু করে।
এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মাহমুদুল হাসান ফিরোজকে (২৮)গতকাল সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করে। ধৃত মাদককারবারি উপজেলার মাঝিয়ালী গ্রামের মঞ্জুরুল ইসলামের পুত্র।