ভিক্ষা নয় ব্যবসা করে সফল। ময়মনসিংহের তারাকান্দাা উপজেলার কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের মো; এনামুল হক স্ত্রী দুই পুত্র সহ চার সদস্যের পরিবার।প্রতিবন্ধী এনামুল স্ত্রী সন্তানসহ একসময় ঢাকায় বসবাস করত।স্ত্রী গৃহকর্মী কাজ ও নিজে ভিক্ষাবৃত্তি করতো। কিছুদিন এভাবে ঢাকা শহর থাকার পর বৃক্ষাবৃত্তি তার কাছে ভালো লাগেনি। এক পর্যায়ে সে গ্রামের বাড়িতে চলে আসে। ভিক্ষাবৃত্তির কিছু উপার্জিত টাকা বাড়ির পাশে বাঁশতলা ব্রীজ সংলগ্ন খালের পাড়ে একটি ট্রং দোকান ঘর গড়ে তুলে। চা-পান সহ মনোহারি মালামাল বেচাকেনা দিয়ে তার ব্যবসা শুরু। এনামুল জানান, ভিক্ষা নয় ব্যবসা করে তিনি সফল। ক্ষুদ্র ব্যবসা করে স্ত্রী সন্তান নিয়ে ভালো আছি,আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া।