ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি রফিক বিশ্বাসের কাছে চাঁদাদাবি ও হত্যার হুমকি দেয় কৃষি ব্যাংকের কথিত দালাল বছিরউদ্দিন উদ্দিন ঔরফে বইচ্ছা (৫৫)। ঘটনাটি ঘটে,২৭ জুন বুধবার রাত ৯টায় উপজেলার গোয়াতলা শশারবাজারে।
জানা গেছে, তারাকান্দা উপজেলা মানবজমিন প্রতিনিধি ও তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি রফিক বিশ্বাস উপজেলা সদর হইতে আটো রিক্সাযোগে গোয়াতলা শশার বাজারের গেলে কৃষি ব্যাংকের কথিত দালাল বছির উদ্দিন ঔরফে বইচ্ছা (৫৫) অকত্য ভাষা গালাগালি ও চাদাদাবী করে এবং হুমকি দিয়ে বলে কৃষি ব্যংকের রিপোট করায় তার ক্ষতি হয়েছে। চাদা না দিলে জায়গায়াত দাড় করিয়ে চাঁদা আদায় করে ছাড়বে। উল্লেখ্য গত ২১ মার্চ ” কুষি ব্যাংকে দালালের দৌড়াত্ব ” শিরোনামসহ পরপর ৩ট সিরিজ সংবাদ প্রকাশ হয়। এঘটনার জের ধরে কৃষি ব্যাংকে কথিত দালাল গোযাতলা গ্রামের বছির উদ্দিন ঔরফে বইচ্ছা (৫৫) চাঁদা দাবি করে এবং হত্যার হুমকি দেয়।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।