আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ২৭, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ




টসই কি দ. আফ্রিকার ‘চোকার্স’ তকমা মুছে দিল?

সেমিফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। আগে ব্যাটিং করে ৪৯ বল বাকি থাকতে আফগানরা গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জয় পেয়েছে ৯ উইকেটের বিরাট ব্যবধানে। বলা যায়, সেমিফাইনালে কোনো রোমাঞ্চই দেখেনি সমর্থকরা।

ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম টস হারাকে ‘ভাগ্যবান’ বলছেন তিনি। কারণ টস জিতলেও তিনি ব্যাটিং বেছে নিতেন। পরে বোলিং করায় ব্যাটিং ব্যর্থতায় পড়তে হয়নি তাদের।

আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে মার্করাম বলেছেন, ‘ভাগ্য ভালো যে টসে হেরেছি। না হয় আমরাও ব্যাটিং করতাম। আমরা বোলিংয়ে ভালো করেছি, এটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পেরেছি। বোলিং সহজভাবেই ভেবেছি। বোলাররা আমাদের জন্য অবিশ্বাস্য। ব্যাট করা এখানে চ্যালেঞ্জিং ছিল। ’

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে এর আগে টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ৮টি। ৪ বার করে জয় পেয়েছে আগে ব্যাট করা এবং পরে ব্যাট করা দলগুলো। টস জয়ের সাথে ম্যাচের জয়-পরাজয় সমান হলেও, এই মাঠে আগে ব্যাটিংই করতে চাইবে যে কোন দল। ২০২২ সালে এই মাঠে প্রথম টি-টোয়েন্টি হয়। নতুন উইকেট হওয়ায় ব্যাটসম্যানদের সুবিধা আছে এখানে। তাই টস জিতে চোখ বুঝে ব্যাটিংই বেছে নেন রশিদ খান।

আর এখানেই খেই হারিয়েছে আফগানিস্তান। নতুন বলে প্রোটিয়া পেসারত্রয়ী মার্কো জানসেন, কাগিসো রাবাদা এবং অ্যানরিচ নর্টজের বিপক্ষে পেরে উঠতে পারেনি আফগানরা। দলটির ব্যাটিং অর্ডারের শুরুর ছয় ব্যাটসম্যান উইকেট দিয়েছেন এই তিন পেসারকে। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান।

আফগানিস্তানের টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত অবশ্য অমূলক নয়। গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে আগে ব্যাট করে। এছাড়া সুপার এইটে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিপক্ষেও তাদের জয় এসেছে আগে ব্যাট করে। কিন্তু সেমিফাইনালে আগে ব্যাট করার সিদ্ধান্ত কাজে আসেনি আফগানদের। অবশ্য ম্যাচ শেষে কন্ডিশন বুঝতে পারার ব্যর্থতাকে সামনে এনেছেন দলটির অধিনায়ক রশিদ খান।

‘দল হিসেবে এটা আমাদের জন্য কঠিন ছিল। আমরা হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু আমরা যা চেয়েছি কন্ডিশনের জন্য পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই, আপনাকে সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি তারা (দক্ষিণ আফ্রিকা) সত্যিই ভালো বোলিং করেছে। ’

আগামী ২৯ জুন, বার্বাডোজের কিংসটাউনে ফাইনাল ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি আসরে প্রথমবার ফাইনাল খেলবে তারা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১