ময়মনসিংহের তারাকান্দায় পবিত্র ঈদ- উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুত মুলক সভা গতকালউপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার+ইউএনও) নাজনীন সুলতানা।
উক্ত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মোঃ ফজলুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ এর সঞ্চালনায় সভা আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহামিদা সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, তারাকান্দা বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার বকুল। ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভা ইমাম সাংবাদিক ও উপজেলা প্রসারে বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।