আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ১১, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের একটি পিস্তল, ৩টি রিভলবার, ৪৭ টি ককটেল, ৩টি  ধারালো অস্ত্র, ২৭৯ নেশাজাতীয় ইনজেকশন  ও  ৫ বোতল ফেন্সিডিল রয়েছে।   দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে আসছে। সোমবার রাতে ডিবির ওসি (ফারুক হোসেন) নেতৃত্বে  ডিবির  এসআই মোঃ আব্দুল জলিল, এসআই মোঃ রেজাউল আমীন বর্ষন, এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর  পুরোহিতপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় সেলিম মিয়ার বসত ঘরের ভিতর থেকে  অবৈধভাবে হেফাজতে রাখা (সেলিম মিয়া) একটি পিস্তল, ৩টি রিভলবার, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ টি এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।  এ সময় মোঃ সেলিম মিয়া  ও মোঃ জামিল নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।  ডিবির ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারী চক্রের সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায়। ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জামিলের নামে মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের সাথে জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১