আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালির হাতে অস্ত্রসহ জজ মিয়া গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ জজ মিয়া। সে সুতিয়াখালীর গিয়াস উদ্দিনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ কামরুল হাসান, এসআই আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা এবং এএসআই আবু সায়েম বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদে জানতে পায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেড হাফ বিল্ডিং এর সামনে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোঃ জজ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে (আমেরিকার তৈরি)  একটি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা নং- ১৯,তাং৮/৬/২০২৪ দায়ের হয়েছে। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন আরো বলেন, আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য নিশ্চিত করতে সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত জজ মিয়াকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১