মোবাইল ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিংয়ের আয় ও নিজস্ব অর্থায়নে দরিদ্র, হতদরিদ্র পঙ্গু অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে আনন্দ পায় ময়মনসিংহের কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের তরুণ সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা আবু হানিফ।
আবু হানিফ দৈনিক মানবজমিন কে জানান,আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি এক সময় ফুটপাতে বসে সবজি বিত্রি করেছি।তখন থেকে ব্যবসার আয় হইতে দরিদ্র অসহায় মানুষকে সাধ্যমত সাহায়্য সহযোগিতা করে আসছি।সে গুলো ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করি।এতে লাইক ফলোয়ার বাড়তে বাড়তে প্রসার ঘটে আবু হানিফের আইডি। এদিকে আবু হানিফের ব্যবসার প্রসার করতে থাকে শুরু করে পাইকারি সবজির ব্যবসা। বিভিন্ন বর্বর হাট বাজারে ট্রাকের ট্রাক পিয়াজ সহ সবজি চালান দিতে থাকে। এ এভাবে ব্যবসার প্রসার গড়ার সাথে সাথে ফেসবুক ফেসবুকের লাইক ফলোয়ার বাড়তে শুরু হয়। তিনি জানান, বিগত চার বছর ব্যবসারা আয়ের একটি অংশ দরিদ্র মানুষের মাঝে তুলে দেন। তিনি ফেসবুকের আয়ে রাপ্পি (১৭)নামে পঙ্গু এক দরিদ্র অসহায় কিশোর কে নতুন ভ্যানগাড়ীসহ মুদী দোকান করে দেন। তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের হতদরিদ্র মমতাজ আলী ওরফে ছুট্ট্ আবু নামে ব্যাক্তিকে রংঙ্গিন টিনের ঘর নির্মান করে দেন।এ দরিদ্র অসহায় মানুষকে ফেইসবুকের আয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন। আবু হানিফ এ প্রতিনিধি কে জানান, মানবতার কাজ হোক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আসুন অসহায়ের পাশে থাকি। অসহায়ের বুকে হাসি ফোটাই।