আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৮, ২০২০, ১০:৩১ পূর্বাহ্ণ




সিমেন্টভর্তি ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৫ শ্রমিকের

বাহাদুর ডেস্ক :

টাঙ্গাইলে সিমেন্টভর্তি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

হতাহতরা সবাই দিনমজুর। গণপরিবহন বন্ধ থাকায় কম টাকা দিয়ে ট্রাকে চড়ে তারা বাড়ি ফিরছিলেন।

শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহততের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার কাদের মিয়ার ছেলে আলেক মিয়া (৪০) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জুলহাস উদ্দিন (৫০)।

আহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ছেলে মো. নুরনবী (২৮), একই উপজেলার মো. হাবিব (৩০), রংপুরের মিঠাপুকুর উপজেলার মৃত হোসেন আহমেদের ছেলে মো. লিটন (৩২), তুরাবগঞ্জ উপজেলার ওজিয়ার রহমানের ছেলে মো. শিপন (৩০), পিরগঞ্জ উপজেলার মো. মকবুল হোসেনের ছেলে মো. আনোয়ারুল হক (৫০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পানকাটা গ্রামের মো. আবুবক্কর সিদ্দিক, বগুড়ার মোছা. তাহমিন (৪০)।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক ভোরের দিকে টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই ট্রাকের ওপরে থাকা পাঁচ যাত্রী নিহত ও ১১ জন আহত হন।

শফিকুল ইসলাম আরও বলেন, হতাহতরা সিমেন্টভর্তি ট্রাকে যাত্রী হিসেবে রংপুর যাচ্ছিলেন। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকার বিভিন্ন স্ট্যান্ড থেকে উঠছিলেন। বাস বন্ধ থাকায় তারা কম টাকা দিয়ে সিমেন্টভর্তি ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। তারা সবাই দিনমজুর।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ৫ জনকে মৃত ঘোষণা করেন। আহত ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১