আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৭, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল গণী (৬৫) নামের একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এঘটনা ঘটে। সকালে আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল গনীর মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারচর গ্রামের আব্দুল গণীর সাথে তার চাচাতো ভাই নুরনবীদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।নুরনবী বাড়ির পাশের পুকুর পাড়ের একটি গাছের ডাল কাটতে আসে। এসময় আব্দুল গণি ও তার ভাই মোসলেম উদ্দিন গাছের ডাল কাটতে নিষেধ করেন। এতে নূরনবী ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল গণি ও তার ভাই মোসলেম উদ্দিনের উপর হামলা চালায়। এসময় আব্দুল গণি ও তার স্ত্রী মঞ্জিলা খাতুন, মোসলেম উদ্দিন এবং তার স্ত্রী কানিজ ফাতেমা গুরুতর আহত হয়। এমন অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থানর অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুল গণী। নিহতের পরিবারের লোকজন বলেন, আমাদের লোকজন কম, তাদের লোকজন বেশি। এর আগেও কয়েকবার আমার বাবাকে মারধর করেছে৷ তারা। এইবার আমার বাবারে জীবনে শেষ করে দিছে।হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হাসপাতালে একজন মারা গিয়েছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১