আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১, ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ




ঈদে মেয়েকে নতুন জামা কিনে দেয়া হলো না অজুফা’র

 পিতৃহীন দরিদ্র অসহায় মায়ের একমাত্র সন্তান পপি আক্তার (৭) কে ঈদে নতুন জামা কিনে দেয়া হলো মা অজুফা আক্তারের। তিনি গত শুক্রবার (২৯ মার্চ) ঘাতকের হাতে নির্মমভাবে খুন হন।
পপির নানী মোছা: হাসনা খাতুন (৫৫) জানান, গত ৮/৯ বছর পূর্বে বালিখা ইউনিয়নের পূর্ব মালিডাঙ্গা (দোহালিয়া) গ্রামের এনামুল হকের সঙ্গে অজুফার বিয়ে হয়। তাদের সংসারে পপি নামের এক কন্যা সন্তানের জন্ম হয়। পপির দুই বছর বয়সের সময় তাঁর পিতা এনামুল হক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিধবা হয়ে পড়ে অজুফা। তাঁর কোনো ভাই না থাকায় অজুফা তাঁর শ্বশুর বাড়ির সম্মতিক্রমে সন্তান পপিসহ অজুফা তাঁর বাবার বাড়ি চলে আসে এবং স্থায়ীভাবে বসবাস করতে থাকে। একমাত্র সন্তান কে মানুষের মত মানুষ করতে সংসারের হাল ধরে। হাস, মুরগী, ছাগল লালন পালন করে এবং স্বামীর রেখে যাওয়া কিছু অর্থ লেনাদেনা করে। একই গ্রামের নূরুল ইসলামের পূত্র নূরুন্নবী (৩০) তাঁর কাছ থেকে দুই হাজার টাকা ধার নেয়।
পপির একমাত্র খালা অরমিনা আক্তার জানান, পপি তাঁর মায়ের কাছে ঈদে নতুন জামা কিনে দেয়ার আবদার করে। তখন তাঁর মা বলেন আমি পাওনা টাকা নিয়ে নতুন জামা কিনে দিব।
অজুফা প্রতিদিনের ন্যায় শুক্রবার সকলে ছাগলের ঘাস কাঁটাতে গিয়ে নূরুন্নবীর সঙ্গে দেখা হয়। এসময় সে পাওনা টাকা চাইতে গেলে তাঁর সাথে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হয় তারপর অজুফা কে কারেন্টের তার দিয়ে তাকে হিট দেয় গুরুতর আহত করে পানিতে চুবিয়ে হত্য করে পুকুরে খুঁটির সাথে বেঁধে রাখে। দীর্ঘ সময় সে বাড়িতে না যাওয়ায় বাড়ির লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা ফিসারির পুকুরে অজুফার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ অজুফার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাত মর্গে প্রেরণ করে। এ ব্যপারে অজুফার মা হাসনা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামী করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান, পুলিশ মামলাটি তদন্তে নেমে ঘাতক নূরুন্নবীকে গ্রেপ্তার করে ধৃত আসামী হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১