আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ




পুলিশের উর্দ্বতন কর্মকর্তা পরিচয়ে ফেইসবুকে প্রতারণা।  ডিবির হাতে গ্রেফতার

একাধিক সিমের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পোষাক পরিহিত ছবি ব্যবহার ও পরিচয় প্রদান কর ফসেবুক আইডি, হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা করায় ময়মনসিংহে এক প্রতারককে গ্রেফতার গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম মোঃ আঃ ছামাদ। সে ত্রিশালের মধ্য বালিপাড়ার সাইদুল ইসলামের ছেলে। শনিবার সন্ধ্যায় ত্রিশাল এলাকা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, গত ২২ মার্চ ডিবি অফিসে এলআইসি কক্ষে অবস্থানকালে সাইবার মনিটরিং সেলের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের সময় দেখা যায়, মীর রেজাউল আলম, অতিরিক্ত আইজিপি, প্রিন্সিপাল, পুলিশ একাডেমি সারদা, রাজশাহী এবং মোঃ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা মহোদ্বয়ের পুলিশ ইউনিফরম পরিহিত ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি ক্রিয়েট করে তাদের পরিচয় দিয়ে ফেইসবুক ম্যাসেঞ্জারে মানুষের সাথে চেটিং করে চাকুরী দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। বিষয়টি পুলিশ সুপার, ময়মনসিংহ ও ডিবির ওসিকে অবহিত করা হয়। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তাৎক্ষনিকভাবে গুরুত্ব সহকারে আইডিগুলো পর্যালোচনা করে উক্ত চক্রের সদস্যকে গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির এসআই পরিমল চন্দ্র সরকার, পিপিএম তথ্য প্রযুক্তির সহায়তায় ঐ প্রতারককে সনাক্ত করে অভিযান পরিচালনা করে।
টানা অভিযানে ২৩ মার্চ সন্ধ্যায় ত্রিশালের মধ্য বালিপাড়া এলাকা থেকে প্রতারক মোঃ আঃ ছামাদকে গ্রেফতার করে।
ডিবির এলআইসি টিম প্রধান পরিমল চন্দ্র সরকার বলেন, গ্রেফতারকৃত মোঃ আঃ ছামাদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা নিরীক্ষাকালে এনড্রয়েড মোবাইল ফোনে MD Rezaul Alom (রেজাউল করিম) ও মোঃ বাতেন শেখ (মামুন) নামের ২ (দুই) টি ফেইসবুক আইডিসহ আরো ৪৫ (পয়তাল্লিশ) টি বিভিন্ন নামের ফেইসবুক আইডি পাওয়া যায়। সে উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেইসবুক আইডি খুলে সাধারণ মানুষের নিকট থেকে চাকুরী দেওয়ার প্রলোভনসহ অন্যান্য প্রতারণামূলক কর্মকান্ডের মাধ্যমে অর্থ আত্মসাত করে আসছে এবং এটাই তার উদ্দেশ্যে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বিকার করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১