ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীর ব্রিজ-ই এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
জানা গেছে, ২০০৩ সনে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আওতায় তারাকান্দা গো-হাটা হইতে বালিখা ইউনিয়নের মাসকান্দা রাউতনবাড়ি সড়কের গো-হাটা মসজিদের পাশে রাংসা নদীর মিনি ব্রিজ নির্মান হয়। প্রায় ৩ মিটার প্রস্ত ও ২৯মিটার দৈর্ঘ্য মিনি ব্রিজ নির্মান হয়। উক্ত ব্রিজ নির্মানের পাড়ি দিয়ে মাসকান্দা, রাউতনবাড়ি, পৃর্ব পাগুলী, লেপশিয়া, বরইবাড়ি গ্রামের লোকজন আনাগোনা করে। কিন্তু ব্রিজের প্রস্ত কম হওয়া ভারী যানবাহন চলাচল চলাচল করতেপারেনি। এ অর্থ বছরে তারাকান্দা জিসি হইতে মাদ্রাসা ভায়া মাসকান্দা -রাউনবাড়ি সড়ক উন্নয়নে কার্পেটিং কাজ চলছে। সড়কের কাজ সম্পন্ন হলে ছয় গ্রামের মানুষ এ ব্রিজ পারি দিয়ে উপজেলা সদরে যাতায়ত করবে। পুরাতন ব্রিজের রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।