আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ১৩, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ




ইউক্রেনে আবাসিক অ্যাপার্টমেন্টে রাশিয়ার হামলা, হতাহত ৪১

ইউক্রেনে দুটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৮ জন। আহতদের মধ্যে ১০ জনই শিশু।

মঙ্গলবার দেশটির ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লাইসাক টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, রাশিয়ার এই হামলায় ২৮ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং ১০ শিশু আহত হয়েছেন।

তিনি আরও লিখেন, ‘দুটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, একটি পাঁচ তলা, অন্যটি ৯ তলা। আহত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।’

হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিওতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ওপরে আগুন জ্বলতে এবং উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনের প্রবেশপথ থেকে আহতদের নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো লিখেছেন, ‘জরুরি পরিষেবা এবং বাসিন্দাদের অনেকেই অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ বাসিন্দাদের উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে এমন কারও খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।’

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, ‘আমরা এই হামলার জবাবে রাশিয়ার ক্ষতি করব। ক্রেমলিনে যারা আছে তাদের অবশ্যই শিখতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা শাস্তি মুক্ত থাকতে পারবে না। ‘

উল্লেখ্য,ইউক্রেন যুদ্ধ শুরুর পর ক্রিভি রিহ শহরটি প্রায়ই রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১