ময়মনসিংহের তারাকান্দায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিমকে (৩৫)পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, যৌতুক নিরোধ আইনের ৩ ধারা ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি,র গুলশান এলাকায় গ্রেপ্তার করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, ধৃত সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিমকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।