আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৯, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ




মিয়ানমারের পাসপোর্ট অফিসে পদদলিত হয়ে নিহত ২

মিয়ানমারের মান্দালায়ের পাসপোর্ট অফিসে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার দেশটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর ইরাবতির

সশস্ত্র বিদ্রোহীদের ঠেকাতে গত ১০ ফেব্রুয়ারি মিয়ানমারে সব নাগরিকের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার ঘোষণা দেয় সামরিক জান্তা। এ কড়া নিয়ম থেকে বাঁচতে  দেশটির মানুষের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। ইরাবতিকে এ কথা জানিয়েছেন পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা।

ইয়াঙ্গুনের ওই কর্মকর্তা জানিয়েছেন, গত ১০ ফেব্রুয়ারি সামরিক জান্তার এমন ঘোষণার পর বিপুল সংখ্যক মানুষ পাসপোর্ট তৈরির জন্য ব্যাকুল হয়ে পড়েন।

মান্দালায়ের এক বাসিন্দা— যিনি পাসপোর্ট অফিসের কাছেই থাকেন— তিনি বলেছেন, প্রতিদিন পাঁচ হাজার মানুষ পাসপোর্টের জন্য লাইন ধরছেন। কিন্তু দিনে মাত্র ২০০টি আবেদন গ্রহণ করা হচ্ছে।

জান্তা বাহিনীর এমন ঘোষণার আগে পাসপোর্টের আবেদন গ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না বলে জানিয়েছেন তিনি।

অপর এক বাসিন্দা জানিয়েছেন, পাসপোর্ট অফিসে লাইন ধরার জন্য ছোট একটি জায়গা রয়েছে। কিন্তু সেখানে অনেক মানুষ ভিড় করেন। এরপর ঠেলাঠেলিতে পড়ে গিয়ে দুই নারী পদদলিত হয়ে প্রাণ হারান।

স্থানীয় একটি দাতব্য সংস্থা জানিয়েছে, মানুষের চাপাচাপিতে শ্বাস বন্ধ হয়ে তিন নারী জ্ঞান হারান। এরপর তাদের দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে দুই নারীর মৃত্যু হয়।

নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৫২; আরেকজনের বয়স ৩৯। আহত অপর নারীর বয়স ৫৩ বছর। তিনি হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১