মযমনসিংহের তারাকান্দায় প্ররিবহনে চাঁদাবাজি কালে ১৩ জনকে আটক করেছে র্যাব-১৪।
জানা গেছে,বুধবার বিকালে টাংগাইল জেলা মধুপুর উপজেলার দেলোয়ার হোসেন(৫২) নামক এক ট্রাকচালক বালি বোঝাই ট্রাক নিয়ে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার নামকস্থানে ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের শাখা অফিসের সামনে পৌছলে এক দল চাঁদাবাজ বিভিন্ন প্রতিষ্টানের নামে অবৈধ চাঁদা দাবী করে।বিষয়টি র্যাব-১৪ কে অবহিত করলে,র্যাব-১৪ একটি অভিযানিক দল অভিযান চালিয়ে অবৈধ চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ সাধুপাড়া গ্রামের সুমন মিয়া(২৭)ফিরোজ মিয়া(৫৫)রফিক(২২)আব্দুল হাই(৩২)কদমতলী গ্রামের সিরাজ(৩৭),কোদালিয়া গ্রামের কামাল(৫০)সুমন মিয়া (২৩),দয়রামপুর গ্রামের ইয়াছিন মিয়া(৪৮) চরফরিদপুর গ্রামের খাদিমুল ইসলাম (৫০),সুবলিয়াপাড়া গ্রামের লাল মিয়া(৩৮),মেছেরা গ্রামের শাজাহান কবির(২৭) মোজাহারদী গ্রামের শামীম হোসেন (২৮),ও নূরুলআমিন (৩২) কে র্যাব-১৪ আটক করে তারাকান্দা থানা হস্তান্তর করেন। এ ঘটনা ট্রাক চালক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (৮ ফ্রেরুয়ারি) তারাকান্দা থানায় মামলা দয়ের করেছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান,ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।