আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২০, ১:৫১ অপরাহ্ণ




ফ্লাইট বন্ধের সময় বাড়ালো বিমান

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব ফ্লাইট বন্ধ হয়ে গেছে সেগুলো আরও কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট দুটি ছাড়া সব ফ্লাইট আরও আগেই বন্ধ করে দিয়েছিল বিমান। করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসায় বন্ধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন।

তিনি জানান, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।

এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ বিমান। মঙ্গলবার রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও বন্ধ রয়েছে।

এদিকে, দেশজুড়ে করোনা সংক্রমণ রোধে দেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে সরকার। বাস, ট্রেন, নৌযান ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১