আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৭, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ




গৌরীপুরে শহিদ হারুন দিবস পালিত : রাষ্ট্রীয় স্বীকৃতি’র দাবি

গণঅভ্যূত্থানে শহিদ ময়মনসিংহের গৌরীপুর কলেজের ছাত্র শহিদ আজিজুল হক হারুনের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শুক্রবার (২৬ জানুয়ারি/২৪) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখা’র উদ্যোগে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ছামারুল্লাহ গ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ৬৯’র ২৭ জানুয়ারি গণঅভ্যূত্থানে পুলিশের গুলিতে শহিদ হন ছামারুল্লাহ গ্রামের মিয়া বক্স সরকারের পুত্র।
বক্তরা বলেন, ৬৯’র গণঅভ্যূত্থানে শহিদ হারুনের আজও রাষ্ট্রীয় স্বীকৃতি মিলে নাই। ৬৯’র গণঅভ্যূত্থানের ইতিহাসেও আজ ঠাঁই পায়নি। ৫৫বছরেও হারুনের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া দু:খজনক। এছাড়াও তার নামে গৌরীপুর বা নান্দাইলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন বা নামকরণ, নান্দাইল ও আঠারবাড়ি সড়কটিকে শহিদ হারুন সড়ক নামকরণ, হারুনের কবরের পাশে স্মৃতিফলক নির্মাণের দাবি জানায়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, প্রথম আলোর নান্দাইল প্রতিনিধি রমেশ কুমার পার্থ, শহিদ হারুনের ছোট ভাই শফিকুল আলম চাঁন মিয়া, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার বিএমএসএফ গৌরীপুরের সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গেøারী), সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব (আজকের শতাব্দী), কার্য্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), তাসাদদুল করিম (বাংলার নেত্র), শামীম আনোয়ার (ফুলতারা)। এছাড়াও মানববন্ধনে পরিবারের পক্ষে থেকে অংশ নেন ইফতেখার হোসেন, মো. রফিকুল ইসলাম. মো. সোহেল রানা, মো. মঞ্জুরুল ইসলাম, মো. সুরুজ মিয়া, মো. আজহারুল ইসলাম, নাদির শাহ, মো. আব্দুল কাইয়ুম, মো. মোস্তফা কামাল, মো. এরশাদ মিয়া প্রমুখ।

৬৯’র গনঅভ্যুত্থানের পুলিশের গুলিতে শহীদ হন গৌরীপুর কলেজের ছাত্র আজিজুল হক হারুন। ‘জয় বাংলা, তুমি কে আমি কে, বাঙালী বাঙালী, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, ৬দফা-১১দফা মানতে হবে-মেনে নাও এই শ্লোগানে ১৪৪ ধারা ভেঙ্গে মিছিলটি মধ্যবাজারে আসামাত্রই কন্ঠরোধ করতে তৎকালীন মহকুমার প্রশাসক এম, এ সামাদের নির্দেশে গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ এম.এ মল্লিক গুলি চালায়। হারুনের রক্তে রঞ্জিত হয় রাজপথ। শহীদ হারুনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ছামারুল্লাহ গ্রামে। তিনি মিয়া বক্স সরকারের পুত্র।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১