আজ বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ




তারাকান্দায় ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত-৩ তারাকান্দা :

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘোষবেড় গ্রামের আব্দুল আলির ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২২), আকনপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৬), সন্ধ্যাপুড়া গ্রামের ওসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫)। নিহতরা সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী পিকআপটি ওই সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত মিজানুর রহমান ও আব্দুল কাদিরকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াজেদ আলী বলেন, পিকআপ ও ট্রাকটি জব্দ করা হয়েছে। পিকআপ চালকের মরদেহ থানা হেফাজতে ও অন্য দুটি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১