আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৩, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সুমনের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন শুক্রবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকেদের সাথে মতবিনিময় করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ময়সনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। মতবিনিময় সভায় মাহমুদ হাসান সুমন জানান, অন্যান্য বারের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ অনেকটাই ভিন্ন। আমার জনপ্রিয়তার কথা ভেবে আমার প্রতিপক্ষ আমার মনোনয়ন যেন বাতিল হয় সেজন্য তারা নির্বাচন কমিশন এবং কোর্টে বারবার আপিল করেছেন। কিন্তু আমার সবকিছু বৈধ থাকায় প্রতিপক্ষের নোংরামি টিকেনি। এখন মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছাড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বদ্ধ পরিকর। নির্বাচন স্বচ্ছ হবে ভেবে প্রতিপক্ষের চিন্তার সীমা নেই। দীর্ঘদিন ঈশ্বরগঞ্জ উন্নয়ন বঞ্চিত থাকার কারনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বর্তমান জনপ্রতিনিধির নিকট থেকে ঈশ্বরগঞ্জকে মুক্ত করতে। আসছে নির্বাচনে ঈশ্বরগঞ্জবাসীর কাছে ঈগল প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, উপজেলার সাংবাদিকবৃন্দ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০