ময়মনসিংহের তারকান্দায উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি সেবা বুধবার উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ইমারজেন্সী সেবা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তাডাক্তার ফরায়জি মো মাহবুবুল আলম আবাসিক মেডিকেল অফিসার , ডাঃ দিবাকর ভাট, ডাঃ শাফী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প্রমুখ। উল্লেখ তারাকান্দা উ পজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্স ২০২২ সনে ১৯ ফেব্রুয়ারি উদ্ভোধন হয় এবং আউটডোর সেবা চালু হয়।