আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৬, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ




ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় রাশিয়ার চার্চপ্রধান

ইউক্রেন যুদ্ধে মদদ দেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে ২১ মাস ধরে চলমান মস্কোর যুদ্ধের অন্যতম সমর্থক তিনি। খবর রয়টার্সের।

অবশ্য ইউক্রেনের এ পদক্ষেপের বাস্তব কোনো অর্থ নেই। প্যাট্রিয়ার্ক কিরিল বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ফলে তার গ্রেফতার হওয়ার কোনো কারণ নেই। তাই কিয়েভের এ পদক্ষেপ সম্পূর্ণ প্রতীকী।

রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেনের সমাজে অর্থোডক্স চার্চ যাজকদের বেশ প্রভাব রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন যাজকদের প্রভাব খর্ব করার পদক্ষেপ নিয়ে আসছে কিয়েভ। এরই অংশ হিসেবে শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে জেলেনস্কি সরকার।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ার্ক কিরিল বিচারপূর্ব তদন্ত থেকে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১১ নভেম্বর থেকে তিনি নিখোঁজ।

রাশিয়ান চার্চের এক সিনিয়র কর্মকর্তা রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছেন, কিরিলের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করার পদক্ষেপ হাস্যকর।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১