আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১১, ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ




তারাকান্দায় কাকনী-রাজদারিকেল সড়কে কালভার্ট ভেঙ্গে ভারী যানবাহন চলাচল বন্ধ

ময়মনসিংহের  তারাকান্দায় সড়কের  কালভার্ট  ভেঙ্গে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, গত অক্টোবর মাসের প্রথম দিকে টানা বর্ষণে পানির চাপে কাকনী – রাজদারিকেল  এলজিইডি ‘র  পাকা সড়কের  দিগারকান্দা খালের উপর রিং কালভার্ট  ভেঙ্গে  যানবাহনসহ স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায।  চরম দূভোগে পড়ে জনসাধারণ।  খবর পেয়ে তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ভাঙ্গা কালভার্টে  ক্ষতিগস্ত স্থান পরিদর্শন করেন। এ সময উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জোবায়ের হোসেন, ইউপি চেযারম্যান  আলতাব হোসেন খন্দকার উপস্থিত ছিলেন। জনদূর্ভোগ লাঘবে জরুরী ভাবে ইউনিয়ন পরিষদ ভাঙ্গা কালভার্টের উপর কাঠের পাটাতন  স্থাপন করে। উক্ত কাঠের পাটাতনের উপর দিযে অটো, সিএনজি,ঠেলাগাড়ীসহ পথচারী যাতাযত করলেও  ভারী যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে  উপজেলার কাকনী-রাজদারিকেল  সড়কের ১৫কিঃমিঃ এলজিইডি  বাস্তবাযনে পাকা করন হয়। ওই সড়কের  বানিহালা  ইউনিযনের মাঝিয়ালী দিগারকান্দা   খালের উপর  ব্রিজ নির্মান না করায   পুরাতন রিং কালভার্ট  পানির চাপে  বা ভারী যানবাহনের ওজনে রিং কালভার্ট ভেঙ্গে চরম দূ্র্ভোগ সৃষ্টি হচ্ছে।গত রবিবার তারাকান্দা    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ ক্ষতিগস্ত এলাকা পরিদর্শন করেন।
তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)  মোঃ জোবাযের হোসেন জানান, ওই খালের ব্রিজ নির্মানের জন্য  উর্ধতন কর্তৃপক্ষ বরাবর চাহিদা পাঠানো হযেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০