আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ




‘ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের ভূমিকা হতাশাজনক’

ফিলিস্তিনের স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা, গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে পাশে ছিল আগামীতেও থাকবে।

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ইসলামি পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন এসব কথা বলেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা হতাশাজনক উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে।জাতিসংঘ বিশ্বের অন্যান্য বিষয়ে বেশ জোরালো ভূমিকা রাখলে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না।আমরা এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে মানবতাবিরোধীদের সমর্থন দিয়েছেন।যেখানে যুক্তরাষ্ট্রেও হাজার হাজার অমুসলিম ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেখানে তার এমন নির্লজ্জ পক্ষপাতমূলক আচরণ যুক্তরাষ্ট্রের দ্বিচারিতাকেই প্রকাশ করেছে। ইসরাইলের পক্ষে অবস্থান নিলে একসময় যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।

মহাখালি কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজধানীর মহাখালি, আমতলি, কড়াইলবস্তি ও বনানী কাকলীসহ আশপাশের এলাকা থেকে  ৪০- ৫০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, মহাখালি রেলগেট মাদ্রাসার সাবেক মোহাদ্দিস ও মহাখালি কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের আমির মাওলানা ইকবাল সিরাজী।

বক্তব্য রাখেন, মহাখালি দারুল উলুম মাদ্রাসার  প্রিন্সিপাল মুফতি এহতেসামুল হক, জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুফতি রুহুল আমিন, গুলশান নিকেতন বাজার গেট লাজী খান জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, আল মদিনা জামে মসজিদের খতিব রুহুল আমিন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১