আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে শেখ রাসেল দিবসে আলোচনা ও গাছের চারা বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর/২৩) ‘শেখ রাসেলের ছেলেবেলা ও আজকের শিশু’ শীর্ষক আলোচনা, ৬০তম জন্মোৎসবে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শেখ রাসেলর ক্লাসের (৪র্থ শ্রেণির) ৬০জন শিক্ষার্থীর মাঝে আ¤্রপলি গাছের চারা বিতরণ করা হয়।

ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল। তিনি বলেন, তোমাদের মতো বয়সের ছিলো শেখ রাসেল। ৭৫’র ১৫ আগস্ট বিশে^র জঘন্যতম কলংকময় সেই কালোরাত্রিতে নিষ্পাপ শিশু শেখ রাসেলকে হত্যা করা হয়। সে তো ছিলো শিশু!

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিতি বানু, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১