আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৬, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ




হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেবে ইসরাইল

যুদ্ধ ছড়িয়ে পড়লে ও হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরাইল। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরাইলের যুদ্ধবিমান থেকে লেবাননে বোমা হামলা চালানো হয়েছে। আর ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সতর্কতা দিয়েছে, যুদ্ধে জড়ালে দেশটিকে ধ্বংস করে দেবে।

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আশঙ্কা প্রকাশ করেছে যে, হামাসের সঙ্গে ইসরাইলের এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তাতে যুক্ত হতে পারে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। এমন আশঙ্কার মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

বলা হয়েছে, হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলে একজন নিহত হওয়ার পর ওই হামলা চালিয়েছে ইসরাইল। অনলাইন টেলিগ্রাফ এ খবর দিয়ে বলেছে, লেবাননের বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাচি হানেগবি।

পশ্চিমা দেশগুলো এ যুদ্ধ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সতর্ক করেছে। তা যেন বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তারা। বিশেষ করে ইরানকে দূরে রাখতে ভূমধ্যসাগরে দুটি যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ওদিকে উত্তেজনা কিভাবে প্রশমন করা যায় তা নিয়ে রোববার জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তারা মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

আঞ্চলিক নেতাদের সঙ্গে, ইসরাইলি সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এই উদ্যোগের বিষয়ে কথা হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন। কূটনৈতিক ব্যাকচ্যানেল দিয়ে এ যুদ্ধে জড়িয়ে না পড়তে ইরানকে সতর্ক করা হয়েছে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র রকেট বিনিময় হয়েছে বলে রিপোর্ট করেছে জাতিসংঘ।

ইসরাইল ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারর্নার হিজবুল্লাহকে উদ্দেশ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যুদ্ধের বিষয়ে তাদের খুবই সতর্ক হওয়া উচিত। হিজবুল্লাহর সঙ্গে কয়েক দিনে সীমান্তে আমাদের কয়েক দফা রকেট বিনিময় হয়েছে। হিজবুল্লাহকে হামাসের পরিণতি দেখার অনুরোধ করছি আমরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১