আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ




ময়মনসিংহ রেঞ্জে কোতোয়ালীর ওসি আবারো শ্রেষ্ট

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্টতে¦র ধারা অব্যাহত রেখেছে ময়মনসিংহের কোতোয়ালী পুলিশ। রেঞ্জ পুলিশের বিভিন্ন দিক বিবেচনায় আবারো কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ রেঞ্জে শ্রেষ্ট হয়েছেন। বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য রেঞ্জে শ্রেষ্ট ওসি হিসেবে শাহ কামাল আকন্দের হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা তুলে দেন। বৃহস্পতিবার রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ সভায় আগষ্ট মাসের সার্বিক কর্ম মূল্যায়নের জন্য তিনি এই পুরস্কার প্রাপ্ত হন। এ সময় অতিরিক্ত ডিআইজি মোঃ সাজ্জাদুর রহমান, সৈয়দ আবু সায়েম ময়মনসিংহের পুলিশ সুপারসহ অন্যান্য জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল অফিসারগণ উপস্থিত ছিলেন।

এ সময় উর্দ্বতন পুলিশ কর্মকর্তাগণ বলেন, ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, (পিপিএম বার) পুলিশ বিভাগের আইকন। তিনি দায়িত্ব, কর্তব্য পালনে মেধা ও দক্ষতার সাথে সব সময় এগিয়ে রয়েছেন। তাই তিনি বার বার শ্রেষ্ঠত্ব লাভ করেই চলছেন।
কোতোয়ালী পুলিশ জানায়, আগষ্ট/২০২৩ মাসে বিপুল পরিমাণ মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রæত নিষ্পত্বির লক্ষে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। এর মাঝে প্রায় ৫ কেজি গাজা, ৭০ গ্রাম হেরোইন, ৩৮ বোতল ফেন্সিডিল, ২৩০ পিস ইনজেকশন, ইয়াবা ৭৫ পিস, বিদেশী মদ ৪৫ বোতল, দেশীয় মদ ১৩০ লিটার উদ্ধার করা হয়। এছাড়া একটি চোরাই মোটর সাইকেল, একটি বাস, মাইক্রোবাস একটি, অটোরক্সিা দুটি, চোরাই মোবাইল ৯৮ টি, চুরি হওয়া গরু একটি উদ্ধার করা হয়। একই সাথে বিভিন্ন মামলা ও অভিযোগে অপহৃত ৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এই সময়ে দুটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনে পুলিশ। অপরদিকে সিডিএমএসের মাধ্যমে ৯৭ টি চলমান মামলা নিষ্পত্তি করে। অপরদিকে আদালতে চলমান মামলায় সাজা ও পরোয়ানাভুক্ত ১৯৭টি পরোয়ানা নিষ্পত্তি করে কোতোয়ালী পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মাছুম আহমেদের দিক নির্দেশনায় সকলকে নিয়ে একটি টিম ওয়ার্ক কাজ করায় এই সফলতা এসেছে। এই সফলতার অংশিদার থানার সকল পুলিশ সদস্যরা। এ জন্য তিনি পুলিশ সুপারসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগস্ট/২০২৩ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, জন-গ্রহণযোগ্যতা ও বিভিন্ন অভিযানিক সাফল্যের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিবিধ মাপকাঠিতে সর্বোচ্চ নম্বর পেয়ে রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা’ মনোনীত হয়েছে যৌথভাবে ময়মনসিংহ জেলা ও শেরপুর জেলা। এই দুই জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও মোনালিসা বেগম এই শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রেঞ্জের ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে ময়মনসিংহ সদও সার্কেল মোঃ শাহীনুল ইসলাম ফকির এবং কোতোয়ালীর এসআই নিরুপম নাগ শ্রেষ্ট এসআই নির্বাচিত হয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১