আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ




হামাসের হামলাকে ৯/১১- এর সঙ্গে তুলনা ইসরাইলি মেজরদের

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলাকে ৯/১১ এর সঙ্গে তুলনা করছেন ইহুদিবাদী দেশটির মিলিটারি বাহিনী দুজন সিনিয়র সদস্য।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ধেয়ে আসা এই হামলাকে যুক্তরাষ্ট্রের সেই ৯/১১ এর স্মরণীয় হামলার সাথে তুলনা করেছেন তারা।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নির দিনার বলেন, এটা আমাদের ৯/১১। তারা আমাদের পেয়ে বসেছে।

লেফটেন্যান্ট কর্নেল জনাথান কনরিকাসও হামাসের এই হামলাকে অতীতে যুক্তরাষ্ট্রের ওপর হামলার সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, এখানে ৯/১১ ও পার্ল হারবার যেন একসঙ্গে ঘটছে। এটা ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বাজে দিন। এর আগে কখনো একদিনে এতো ইসরাইলি কোনো ঘটনায় মারা যাননি, কোনও শত্রুর আক্রমণ তো দূরেই থাক।

এদিকে হামাসের আক্রমণ ধরতে না পারাকে বড় ব্যর্থতা বলছেন ইসরাইলের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান ড্যানি ইয়োতোম।  ইসরাইলের গোটা নিরাপত্তা কৌশলে ধস নেমেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মোসাদের সাবেক এই প্রধান বলেছেন, সব কিছুতেই ভুল। শনিবার যখন গাজা থেকে হামাসের সদস্যরা হামলা চালাতে আসে, এ বিষয়ে কারও বিন্দুমাত্র ধারণা ছিল না।

টুডে প্রোগ্রামে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে ইরসাইলের প্রতিরক্ষা বিভাগ। ইসরাইলের দ্বিতীয় স্তুরের প্রতিরক্ষা এই হামলা ঠেকাতে যথেষ্ট ছিল না।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ তৃতীয় দিন সোমবারও অব্যাহত ছিল। রোববার রাতভর গাজায় ইসরাইলি বাহিনী তাণ্ডব চালিয়েছে। এখন পর্যন্ত প্রায় সোয়া লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১