ময়মনসিংহের তারাকান্দায় বাস, কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে ময়মনসিংহ – শেরপুর আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামকস্থানে ময়মনসিংহ গ্রামী যাত্রীবাহী বাস ও শেরপুরগ্রামী বসুন্ধরা কোম্পানির একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভিং সিটে চালাক আবু নাইম (৩৮)ও হেলপাড় চাপা পড়ে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌচ্ছে চালক ও হেলপাড় শামীমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চালক আবু নাইমকে মৃত ঘোষনা করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল, ইউএনও মিজাবে রহমত উপস্থিতি থেকে ফায়ার সার্ভিস ও তারাকান্দা থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করেন। নিহত কাভার্ড ভ্যান চালক মুক্তাগাছা উপজেলার হরিপুর দেইলী গ্রামের আবুবক্কর ছিদ্দিকের পুত্র। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান দুর্ঘটনা পতিত গাড়ী দু,টি আটক করা হয়েছে।