আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৮, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ




মসিকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে রবিবার নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়ে দিবসের উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

এছাড়াও বেলা সাড়ে ১২ টায় মেয়র গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে শিক্ষার্থীদেরকে ‍কৃমিনাশক ট্যবলেট প্রদান করেন। এ সময় তিনি কৃমি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মসিকের সচেতনতামূলক পুস্তিকা বিতরণ করেন।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধকালে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উজ্বল ভবিষ্যতের হাতিয়ার। তাই তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরী। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিশুদের কৃমির ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার প্রচেষ্টা সরকারের একটি প্রশসংনীয় উদ্যোগ।
এছাড়া মসিকের অপর কর্মসূচিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে এক র‌্যালির উদ্বোধন করেন মেয়র। র‌্যালিটি নগর ভবন থেকে শুরু হয়ে কাচারি মোড় হয়ে নগরভবনে এসে শেষ হয়। দিবস উপলক্ষ্যে র‌্যালি পরবর্তীতে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভার প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনসংখ্যার সঠিক নিরূপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার সঠিক তথ্য না থাকলে পরিকল্পনা টেকসই হয় না। জন্ম ও মৃত্যু নিবন্ধন জনসংখ্যার সঠিক ধারনা পেতে সাহায্য করবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবার সাথে জড়িত কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধনের হারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এগিয়ে রয়েছে। এই অর্জনে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। জন্মের পরপরই প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১