আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ




ময়মনসিংহে মানবতাবিরোধী মামলার পলাতক আসামি গ্রেফতার

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জের সোহাগী চরপাড়া থেকে তাকে গ্রেফতার করে। ডিবির ওসি ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারাধীন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঈশ্বরগঞ্জের সোহাগী চরপাড়া এলাকায় অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে
এসআই কমল সরকারের নেতৃত্বে  সঙ্গীয় অফিসার-ফোর্স জেলার ঈশ্বরগঞ্জের সোহাগী চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারাধীন মামলায় গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ছলিমুদ্দিনকে গ্রেফতার করে। তার বয়স ৯০। সে ঐ এলাকার মৃত নূর হোসেনের  ছেলে।,
 পুলিশ জানায়, অভিযুক্ত ছলিমুদ্দিনের বিরুদ্ধে ১৯৭১ সালের বাংলা আশ্বিন মাসের ২৫ তারিখে (১২/১০/১৯৭১) দুপুর অনুমান ১২টার সময় কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য সৈয়দ হোসাইন আহম্মদ (মৃত) এর নির্দেশে রাজাকার মোঃ ছলিমুদ্দিন সহ ১৫/১৬ জন সশস্ত্র রাজাকার ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ, আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ নুরুল হক ওরফে তারা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করপ। এছাড়া  আওয়ামীলীগ সমর্থক নিরীহ হিন্দু ব্যবসায়ী গোপাল চন্দ্র কর কে অপহরণ করে পাকিস্তান আর্মি ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যার পর লাশ গুম করে।। পরে আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ নুরুল হক ওরফে তারা মিয়াকে ধরে নিয়ে ময়মনসিংহ বড় মসজিদ রাজাকার ক্যাম্পে আটক রেখে অমানুষিক নির্যাতন এবং ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়ে গুলি করে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এ মামলায় গ্রেফতারকৃত আসামী বিগত দুই বছরের বেশি সময় যাবৎ ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১