আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ণ




ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

বাহাদুর ডেস্ক :

সিরাজগঞ্জের ঢাকা-ঈশ্বরদী রেলপথে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্ক সংলগ্ন স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। যশোর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন সান্টিং করার সময় ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসছেন জানিয়ে বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে আসছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা লাগবে বলে রেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন।

এদিকে, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর উভয় দিকে কমপক্ষে ৮টি ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক মানুষ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১