আজ শনিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩১, ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ




মাঠে নামার আগেই রাজত্ব হারালেন সাকিব

এশিয়া কাপে বাংলাদেশ দল আজ মাঠে নামছে শ্রীলংকার বিপক্ষে। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। টাইগার এ অধিনায়ককে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন কিউই এ পেসার। এর আগে গেল মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব।

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এ রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তার পরেই আছেন সাকিব। সাকিব সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি বোলার—

টিম সাউদি- ১৪১

সাকিব আল হাসান ১৪০

রশিদ খান ১৩০

ইশ সোধি ১১৯

লাসিথ মালিঙ্গা ১০৭




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০