আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২০, ৩:০০ অপরাহ্ণ




তারাকান্দায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, শাশুড়ি ও ননদ আটক

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক তারাকান্দা :

ময়মনসিংহের তারাকান্দায় এক সন্তানের জননী স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে শাশুড়ি ও ননদকে পুলিশ আটক করেছে। জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের পুঙ্গুয়াই গ্রামের সোহেল মিয়া (৩০), তার স্ত্রী এক সন্তানের জননী শিরিনা আক্তার (২৫) কে কেরোসিন ঢেলে গত রবিবার বিকালে হত্যার চেষ্টা করে। অগ্নি দগ্ধ শিরিনার ডাক-চিৎকারের আশে পাশের লোক জন আসিতে থাকিলে পাষণ্ড স্বামী সোহেল পালিয়ে যায়। স্থানীয় লোকজন অগ্নি-দগ্ধ শিরিনা আক্তারকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করে।

উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অগ্নি-দগ্ধ শিরিনা আক্তারের পিতা সিরাজ আলী বাদী হয়ে পাষণ্ড স্বামী সোহেল, শাশুড়ি ফুলেমা বেগম ও ননদ শিউলী আক্তারকে আসামী করে তারাকান্দা থানায় মামলা দায়ের করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, পারিবারিক বিরোধের জের ধরে সোহেল তার স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পুলিশ শাশুড়ি ফুলেমা বেগম ও ননদ শিউলী আক্তারকে গ্রেপ্তার করে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০