আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
অনলাইন ডেস্ক : || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১১, ২০২৩, ১:৩৫ পূর্বাহ্ণ




আখাউড়ায় চলন্ত ট্রেন দেখে ব্রিজ থেকে লাফ দিয়ে নিহত ৩, আহত ১৫

আখাউড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দেখে তিতাস নদীতে লাফিয়ে ৩ জন নিহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।

নিখোঁজদের উদ্ধারে আখাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের খরমপুর কেল্লা বাবার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়ার খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ্পীর কেল্লা বাবার মাজারের বাৎসরিক ওরস শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান মাজারে আগমন করে।

ওরস উপলক্ষে মাজারের পশ্চিম পাশে সিলেট-আখাউড়া রেললাইন ধরে হাজার হাজার ভক্ত আশেকান রেলপথে ভীড় জমায়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ৯টার দিকে কেল্লা বাবার মাজারে পশ্চিম পাশে রেলপথ অতিক্রম করার সময় তিতাস সেতুতে থাকা শতশত ভক্ত আশেকান ট্রেন দেখে ছোটাছুটি শুরু করে।

এসময় ট্রেনের ধাক্কা ও লাফিয়ে নদীতে পড়ে ৩জন ঘটনাস্থলেই মৃত্যু হয়। এঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫জন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১