ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সহ ২ নেতাকে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও থানা সুত্রে জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মামলায় গ্রেপ্তারী পরোয়ানামুলে উপজেলা জামায়তে ইসলামের সাধারণ সম্পাদক ও কামারিয়া গ্রামের পৃর্বপাড়ার আব্দুর রহমানের পুত্র ও মাওলানা মতিউর রহমান (৫৩) এবং
সহ সভাপতি ও কয়ড়াকান্দা গ্রামের মৃত ছাবেদ আলীর পুত্র মাওলানা নুরুল ইসলাম (৪০)কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ধৃত জামায়তে ইসলামীর নেতাদ্বয়কে কোতোয়ালি মডেল থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।