আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ




ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ ও স্বারকলিপি

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার। ৮ম ওয়েজবোর্ডে সর্বোচ্চ বিজ্ঞাপন রেটভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের কৃপায় পত্রিকাটি আবার সচল করতেই উক্ত কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম হুমকি ধমকি দিয়ে চলছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিনকে রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবিতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে। রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভা করেন। সভায় দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখাবস্থায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় ঢাকা প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাইদুর রহমান রিমন, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ আজিজ, দৈনিক আলোকিত সকালের ময়মনসিংহ প্রতিনিধি বদরুল আমীন, নিউজ মেইল পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি তাজুল ইসলাম বাবু, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা টাইমস ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীন, আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম, আজকের বসুন্ধরার চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কামাল হোসেন, স্বদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রঞ্জন মজুমদার শিবু, জামালপুর মডেল প্রেসক্লাব কার্যকরী সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ডেইলি শেরপুর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মনির, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু, জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা কমিটির জনকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম, বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচএম মুসা আলী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল আমিন, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভাগীয় শহরের বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১