আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জুলাই, ২০, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ভাতিজীর হাতে ফুফু খুন : চার ঘন্টার মধ্যে গ্রেফতার দুই

ময়মনসিংহে চার ঘন্টার মধ্যে নুরুন্নাহার হত্যাকান্ডের মুলহোতা মারুফাসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ। বুধবার রাতে পার্শ্ববর্তী বিশকা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির ব্রিফিংয়ে জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে খবর পাই সদর এলাকার চর নিলক্ষীয়া বিজয় নগরের নুরুন্নাহার (৪০) নামে এক গৃহবধু রক্তাক্ত লাশ পড়ে আছে। তাৎক্ষনিক পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা এর পরামর্শে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করি। একই সাথে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই নিরূপম নাগ, এসআই আনোয়ার হোসেন, এসআই মনিরুজ্জামান, এএসআই সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়ের ও মিজানুর রহমানসহ একটি টিম চারদিকে ঘিরে ফেলে। সাড়াশি অভিযান পরিচালনা করে তারাকান্দার বিশ্বকা এলাকা থেকে হত্যাকান্ডের চার ঘন্টার মধ্যে ঘাতকচক্রের অন্যতম আসামী মারুফা ও মোঃ মানিককে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে, হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহত নুরুন্নাহার গ্রেফতারকৃত আসামী মারুফার আপন ফুফু। মারুফার পিতা মাহতাব উদ্দিনের মৃত্যুর পর তার মা ময়মুনা তাদের বাড়িতে বসবাস করতে থাকে। পরবর্তীতে মারুফার মা ময়মুনা ২য় বিয়ে করে আগের স্বামী মাহতাবের বাড়িতেই বসবাস করছিল। এ নিয়ে মৃত মাহতাবের পরিবারের সদস্যদের সাথে ময়মুনার পারিবারিক কহল চলছে। এক পর্যায়ে ময়মুনাকে তার ২য় স্বামীর বাড়িয়ে চলে যেতে এবং মৃত স্বামীর বাড়ি থেকে ময়মুনাকে বের করে দেওয়ার চেষ্টা করে। বুধবার রাতে ময়মুনার ঘরে ননদ নুরুন্নাহার গেলে তাদের মাঝে তুমুল কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ময়মুনা ও তার মেয়ের জামাই মানিক তাকে জাবরে ধরে। এ সময় ময়মুনার মেয়ে মারুফা ধারালো দা নিয়ে তার ফুফু নুরুন্নাহারকে স্বজোরে কোপ দেয়। রক্তাক্ত আহত অবস্থায় নুরুন্নাহার ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে নিহত নুরুন্নাহারের কোতোয়ালী মডেল থানার মামলা নং-৭৪, তারিখ- ২০/০৭/২০১৩ দায়ের করে। প্রেস ব্রিফিংয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন এবং পুরিশ পরিদর্শক ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০