আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১৫, ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ




এইচএম এরশাদ স্মরণে গৌরীপুরে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৪জুলাই/২০২৩) উপজেলার সিধলা ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচির অধিনে ৬৩৮জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাপার মনোয়ন প্রত্যাশী জাতীয়পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসক ও উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।

তিনি বলেন, এরশাদের শাসনামল ছিলো দেশের ইতিহাসে স্বর্ণযুগ। এই যে ময়মনসিংহ, চট্টগ্রাম-সিলেট সড়কের আজকে বর্ধিতকরণ কাজ চলছে এসব মহাসড়ক নির্মাণ করেছিলেন হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি আরও বলেন, আজকে মনে হয় দেশে একটা অরাজকতা চলছে। আমার দেশের কাচামরিচ ৮শ-একহাজার টাকা কেজি কিভাবে হয়; সিন্ডিকেটের হাতে চলে গেছে পুরো দেশ। যখন যার যা খুঁিশ করছে, এ থেকে উত্তোরণের একমাত্র পথ জাতীয়পার্টিকে সুসংগঠিত করে আবারও ক্ষমতা আনতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিধলা জাতীয় পার্টির সভাপতি ডা. আব্দুস সালাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাসেম। বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয়পার্টির সহসভাপতি আবুল হোসেন, ওয়াড কমিটির সভাপতি আব্দুল হাই মন্ডল, জাতীয়পার্টির নেতা আব্দুল বারেক, আব্দুল কদ্দুছ, মো. কামাল হোসেন, মো. নয়ন মিয়া, মো. মঞ্জরুল হক, উপজেলা ছাত্র সমাজের আহŸায়ক সাইফুল্লাহ আল হাবিব, যুগ্ম আহŸায়ক মুনতাসির আল মামুন। রোগীদের চিকিৎসা দেন ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, ডা, মাসদুল হক, ডা. আব্দুস সালাম। পরে হু.এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা মোনাজাত অনুষ্ঠিত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১