তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ গ্রেপ্তারী পরোয়ানামুলে স্বেচ্ছাসেবক দলের নেতাকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, তারাকান্দা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয ফোর্সসহ অভিযান চালিয়ে তারাকান্দা বাজরের ধান মহাল থেকে ময়মনসিংহ (উঃ)জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ- সভাপতি ও উপজেলার পৃর্বতালদিীঘি গ্রামের মৃত গুন্জর আলী সরকারের পুত্র মোঃ মফিদুল ইসলাম সরকার (৪২)কে গ্রেপ্তার করে।
তরাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেপ্তার করেছে।